দৌলতপুরে বিএনপির দ্বিবার্ষিক কমিটি গঠনের নির্বাচন সম্পন্ন।। রেজা আহমেদ বাচ্চু মোল্লা সভাপতি বিল্লাল হোসেন সম্পাদক নির্বাচিত
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বি,এনপির দ্বিবার্ষিক কমিটি গঠনের নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত শনিবার দৌলতপুর অর্নাস করেজে সকাল ১০ টা থেকে ১ পযন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে ৯৯৪ জন ভোটার গন রেজা আহমেদ বাচ্চু মোল্লা সভাপতি পদে সোরাইয়া আক্তার কাজল কে বিপুল ভোটে পরাজিত করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান হাবলু মোল্লা কে বিপুল ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচন উপজেলা বি,এনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ ও প্রধান কমিশনার ও অধ্যাপক মাহাবুব লস্কর সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বি,এনপির আহবায়ক কুতুবউদ্দিন, সদস্য সচিব ইন্জিনিয়ার জাকির হোসেন, আলহাজ্ব আলতাফ হোসেন, উপজেলা বি,এনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল,সহ অন্যান্য নেতৃীবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃীবৃন্দ।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































